শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

একরামুল হক একরাম, লালমনিরহাট
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িতে একা পেয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুর আমিন মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক নুর আমিন মুন্সিকে লালমনিরহাটের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গড্ডিমারি দোয়ানী এলাকায় নুর আমিন মুন্সিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গ্রেফতারকৃত নুর আমিন মুন্সি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়ানী গ্রামে গত শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুর আমিন মুন্সি। পরে ওই শিশুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শিশুর বাবা হাতীবান্ধা থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ঘটনাটি জানাজানি হলে রবিবার স্থানীয়রা নুর আমিন মুন্সিকে আটক করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, নুর আমিন মুন্সি একটি মসজিদের ইমাম। এছাড়া সাধুর বাজারে কাঁচামাল ব্যবসা করেন। রবিবার আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ বিষয়ে শিশুটির বাবা বলেন, আমি থানায় মামলা করেছি। এর সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ওই শিশুর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

 


এই বিভাগের আরো খবর