শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

ঘোড়াঘাটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

জাহিদ হোসেন, দিনাজপুর
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:০১ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
করেছে।দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।

আজ রবিবার (৯ মার্চ) বিকেল ৪ টায় শিক্ষার্থীরা, ‘বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মা তোমার ভয় নাই, তোমার ছেলে মরে নাই’, ‘উকিল তুমি বলো কার, ধর্ষক না ধর্ষিতার’,’ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’,’তুমি কে আমি কে,আছিয়া,আছিয়া’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড,ফেস্টুন হাতে স্লোগান নিয়ে পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে আজাদমোড় কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটের সামনে শেষ হয়।মিছিল শেষে সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের ব্যানারে মানব বন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে বক্তব্য রাখেন, মাহফুজ রহমান,বিপ্লব মন্ডল,আল- ইমরান, দিশান চৌধুরী, মেহেদী হাসান ইমু,সাকিব , রায়হান , তারেক রহমান, দিলরুবা আকতার, বিপাশা, আকাশ আহমেদসহ অনেকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। সেই বন্দোবস্তে নারীরা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে।

জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন?’ যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি স্বল্প সময়ের মধ্যে শেষ করার দাবি জানান তাঁরা।


এই বিভাগের আরো খবর