শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার

ফরিদুল ইসলাম, জামালপুর
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন সাকিব জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর এলাকায় মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন রেজাউলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী। কিছুদিন আগে মনির হোসেন জুয়েল (৩৫) মাটি উত্তোলন করতে জেলা প্রশাসকের (ডিসি) অফিসে টাকা দিতে হবে বলে ব্যবসায়ীদের জানায়। এরপর, প্রতি সপ্তাহে ডিসি অফিস ও এসপি অফিসে ৩৩ হাজার টাকা দেয়ার চুক্তি হয় মাটি ব্যবসায়ীদের সঙ্গে। এর আগে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা মো. রেজাউল করিমের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা নেয়।

সোমবার বিকালে সাজ্জাদ হোসেন সাকিব ও মনির হোসেন জুয়েল চুক্তির টাকা নিতে গেলে মাটি ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে ওই এলাকার লোকজন তাদের দুজনকে ঘেরাও করে রাখে। পরে মনির হোসেন জুয়েল কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জামায়াতের প্রেস ও মিডিয়া সেক্রেটারি জাকিউল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, ‘সাজ্জাদ হোসেন সাকিব নামে আমাদের কোনো সদস্য বা কর্মী নেই। তার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরেরও কোনো সম্পর্ক নেই।’ জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী মো. রেজাউল করিম জানান, জামায়াত নেতার ভাতিজা প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে সাজ্জাদ হোসেন সাকিব ও তার সহযোগী মো. মনির হোসেন জুয়েল চাঁদার জন্য চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা এক লাখ টাকা দাবি করে এবং প্রতি সপ্তাহে চাঁদা দেওয়ার শর্ত দেয়। আজ তারা টাকা নিতে আসলে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে সোমবার রাত ১০টার দিকে মো. রেজাউল করিম বাদী হয়ে সাজ্জাদ হোসেন সাকিবের নামে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান।

 


এই বিভাগের আরো খবর