বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি নিয়ে কুড়িগ্রাম জেলায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আগামী ৯ এপ্রিল কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হবে । খেলোয়াড় বাছাই কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর প্রতিনিধি হিসেবে সিনিয়র টেইনার কোচ জাকির হোসেন ১৮ মার্চ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন । আনুষ্ঠানিকভাবে তিনি জানান আগামী ৯ই এপ্রিল ২০২৫ কুড়িগ্রাম জেলায় খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হবে ।
তিনি আরো জানান , যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উত্ত, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতিত) খেলোয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্ৰ সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।
বিকেএসপির প্রতিনিধি জাকির হোসেন আরো জানান , প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ঘ) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সকল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে।
এ ব্যাপারে গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের জানান , খেলোয়াড়দের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। সকাল ৯:০০টা হতে বিকাল ৩:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ক্রীড়া বিভাগের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। অনলাইন তথ্যের জন্য ০১৬৭২-০৯৩৩৪৬, ০১৪০৬-১৫২২৩১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।