শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুরে ব্রম্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয়দের সংবাদ সম্মেলন

ফরিদুল ইসলাম, জামালপুর
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড পুরাতন ব্রম্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমাদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,এডভোকেট মোতাকাব্বীর হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদলনেতা রাজন।

বক্তারা বলেন, পুরাতন ব্রম্মপুত্র নদের ১২টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেল এর নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোষাধ্যক্ষ রুবেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সুমন সহ ৩০/৪০ জন চিহ্নিত সন্ত্রাসীরা এলাকাবাসীর ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হন।

ইজারার নামে উত্তোলিত ৩৫ লাখ টাকা অভিযুক্তরা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী৷ ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর করা অভিযোগ সঠিক না। তিনি বলেন, বালিঘাটে উত্তোলিত টাকার ৫০% আওয়ামী লীগ নেতা বাহার হাজি এবং বাকি ৫০% বিএনপির নেতা-কর্মীর মাঝে বন্টন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন


এই বিভাগের আরো খবর