শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে এনজিও কর্মীদের ভূমিকা পালনের আহবান

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে এনজিও কর্মীদের ভূমিকা পালনের উদাত্ত আহবান জানানো হয়েছে।
তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনগণের মধ্যে সচেতনাতা বাড়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনজিও কর্মীদের জন্য এক প্রশিক্ষন কর্মশালায় এই আহবান জানানো হয়।

প্রতিবন্ধিতা ও স¦াস্থ্য অধিকার নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ’বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)’ বৃহস্পতিবার রাজশাহী শহরের নিউ মার্কেট এলাকায় সেফ গার্ডেন রেস্টুরেন্টে এই প্রশিক্ষনের আয়োজন করে।
“তামাকের নেতিবাচক প্রভাব এবং এটি প্রতিরোধের উপায়” শীর্ষক এই আয়োজনে অংশ নিয়েছিলেন রাজশাহীর স্থানীয় প্রায় ২৫ জন এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিব।

অনুষ্ঠানের শুরুতেই বিবিএম এর এডমিন এন্ড ফাইনান্স ম্যানেজার খন্দকার আবেদুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
এরপর ট্রেনিং এর মূল উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন বিবিএম এর প্রজেক্ট অফিসার তারেক মাহমুদ।
মূল আয়োজনে জাতীয়ভাবে খ্যাতিমান উন্নয়ন পরামর্শদাতা শুভাশিস চন্দ্র মহন্ত তার আলোচনায় তামাকের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তারপর তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিবের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন যে, তামাকজাত পণ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনাতা বাড়াতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।এনজ্ওি কর্মীদের সামাজিক প্রচারনার মাধ্যমে এবং মসজিদের খতিবদের মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানের মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহ চিত্র উঠানো সম্ভব। সেই সাথে মানুষকে সচেতন করাও সম্ভব।

সবশেষে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তামাকের চিকিৎসা পদ্ধতি গুলো আলোচনা করেন।
অংশগ্রহণকারী এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিবরা তামাকের ব্যাবহার কমাতে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিব তামাক পণ্য ব্যবহার না করার জন্য লোকদের প্ররোচিত করার লক্ষ্যে সচেতনাতা বাড়াতে তাদের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএম এর নাসিরুজ্জামান হিরোক। এছাড়াও অনুষ্ঠানে বিবিএম এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর