শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

ফেসবুক রিলসে বেশি ভিউ পেতে যা করবেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ৫ মে, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ইউটিউবের চেয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা বেশি ভিডিও দেখেন ফেসবুকে। বিশেষ করে ফেসবুক অ্যাপ খুলেই একটার পর একটা রিলস দেখতে থাকেন। আর রিলস বানিয়ে অনেকেই আয় করছেন।

যদিও অনেকেরই অভিযোগ, ফেসবুকে নাকি রিচ কমে গিয়েছে। আগের মতো পোস্টে লাইক-কমেন্ট পড়ছে না। যদিও এই অভিযোগ মানতে নারাজ ফেসবুক। জুকারবার্গের সংস্থার দাবি, তারা ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজড ফিড তৈরি করে। বর্তমানে রিলসের যুগে আপনিও যদি ফেসবুকে প্রচুর লাইক, শেয়ার ও ভিউ পেতে চান, তবে এই গোপন মন্ত্র অনুসরণ করে চলুন।

ফেসবুকে রিলসে বেশি ভিউ বাড়াবেন কী করে?

ফেসবুকের তরফে জানানো হয়েছে, তারা এমন অ্যালগরিদম ব্যবহার করে যা আপনার পছন্দসই কনটেন্টই নিউজফিড, সার্চ, মার্কেটপ্লেস, গ্রুপ ও ওয়াচ অপশনে দেখায়। মূলত তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে ফেসবুকের অ্যালগরিদম কাজ করে, এগুলো হলো-

কে পোস্ট করেছে: আপনি ফেসবুকে যাদের সঙ্গে কথা বলেন বা পোস্টে লাইক-শেয়ার করেন, তাদেরই পোস্ট আপনার ফিডে বেশি বেশি করে দেখানো হয়।

কনটেন্টের বিষয়বস্তু: ধরুন আপনি ফেসবুক খুলে রিলস দেখেন, তবে আপনার ফিডে বেশি রিলস ভিডিয়ো আসবে। আপনি যদি বেশি ছবি দেখেন, তবে আপনার ফিডে বেশি ছবিই আসবে।

পোস্টে ইন্টারাকশন: যে পোস্টে যত বেশি এনগেজমেন্ট, অর্থাৎ যত বেশি ভিউ, লাইক-শেয়ার হয়, সেই পোস্ট বাকিদের কাছেও তুলনামূলকভাবে বেশি পৌঁছে যাবে। এক্ষেত্রে পোস্টের কনটেন্টকে তথ্যনির্ভর হতে হবে। ভুল তথ্য, ক্লিকবেট বা অতিরঞ্জিত করলে পোস্ট অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে।

ফেসবুকে রিলসের রিচ বাড়াতে কী করবেন?

-ভিডিওটি মজাদার ও এনগেজিং অর্থাৎ মনগ্রাহী হতে হবে।
-নতুন কোনও ট্রেন্ড শুরু করুন।
-ফেসবুকের বিল্ট-ইন টুলস যেমন টেক্সট, ফিল্টার বা অন্যান্য এফেক্ট ব্যবহার করুন।
-ভার্টিকাল বা উল্লম্ব ভিডিও তৈরি করুন।
-মিউজিক অ্যাড করুন।
-কনটেন্ট ও ভিডিও তৈরির পদ্ধতি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করুন।
-ভালো লাইটিং ব্যবহার করুন। সিনেমাটোগ্রাফি এমন করুন, যা দৃষ্টিনন্দন হবে।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন
-ব্লার বা কম রেজোলিউশনের ভিডিও ব্যবহার করবেন না।
-অন্য অ্যাপের ওয়াটারমার্ক দেয়া ভিডিও ব্যবহার করবেন না। যেমন -টিকটক বা অন্য কোনও সোশ্যাল অ্যাপে তৈরি ভিডিও রিলসে পোস্ট করবেন না।
-বর্ডারযুক্ত ভিডিও পোস্ট করবেন না।
-চওড়া বা হরাইজেন্টাল ভিডিও পোস্ট করবেন না।
-এছাড়া হুমকি বা হিংসাত্মক ভাষার কোনও ভিডিও পোস্ট করবেন না।
-বিদ্বেষমূলক কোনও মন্তব্য করবেন না।
-ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে, এমন কিছু পোস্ট করবেন না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর