মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে চাহিদা অনেক -জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

‘অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কমসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে কালেক্টরেট ভবনের সামনে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তাগণ সহ মৎস্যজীবিরা অংশ নেন।

পরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা,ভিডিও চিত্র প্রদর্শণ ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা অনেক। এখানকার উৎপাদিত মৎস এই জেলার মানুষদের চাহিদা মিটিয়েও বেশী থাকে। তিনি বলেন,চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না,বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না,চলন বিল নষ্ট হলে দেশীয় মাছের আকাল দেখা দিবে। কারেন্ট জাল ব্যবহারে সর্তক থাকতে হবে, সবাই এক সাথে কাজ করে খাবারের উপযোগী মৎসচাষ করে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি’ তা সফল হবে।
আলোচনা সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন,
যমুনা নদী, চলনবিল, হুরাসাগর,নিমগাছী মৎসচাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মে.টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মে.টন বেশি। জেলার এই মৎস সম্পদের সংরক্ষণ,উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির জন্যেই জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এই জেলায় সাতদিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃহাফিজুর রহমান। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,প্রবীণ মৎসজীবী আব্দুস সাত্তার মোল্লা,জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমাস হোসেন,সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ উন্মুক্ত জলাশয়ের দেশি মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহবান জানান। বিশেষ করে চায়না দুয়ারী জাল ব্যবহার করে পোনা মাছ ও মাছের ডিম বিনাশ করা হচ্ছে। যা সুস্বাদু মাছ উৎপাদন কমে যাচ্ছে। যা উদ্বেগের বিষয়। বক্তাগণ চলনবিল রক্ষার আহবান জানান। এ ছাড়া মাছের খাদ্যগুণ সঠিক রাখার জন্য অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার না করার আহবান জানান। আগামী দিনে বাংলাদেশের মাছের চাহদা পূরণে সিরাজগঞ্জকে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য মৎস্যজীবিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।


এই বিভাগের আরো খবর