শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জেলা কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু, মারামারির দাবি কর্তৃপক্ষের

ফরিদুল ইসলাম, জামালপুর
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

জামালপুর জেলা কারাগারে হযরত আলী (২৫) নামে এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হযরত আলী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে।

কারাগার কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুতু ফেলাকে কেন্দ্র করে হাজতি রহিদুর মিয়ার সঙ্গে হযরত আলীর বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে হযরত আলীর মাথায় পরপর আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারাগারের শৌচাগারের অব্যবস্থাপনা প্রশ্নের মুখে খোঁজ নিয়ে জানা যায়, জামালপুর জেলা কারাগারে ব্রহ্মপুত্র ওয়ার্ড ৪টি, এমডি ১টি, মেডিকেল ১টি, রজনীগন্ধা ১টি, যমুনা ওয়ার্ড ১টি এবং আমদানি ওয়ার্ড ১টি রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজতি ও কয়েদিদের শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয় না। বেশ কয়েকটি ওয়ার্ডের শৌচাগারে দরজা নেই; কাঠ বা প্লাস্টিক—কোনো দরজাই না থাকায় হাজতিরা লুঙ্গি ছিঁড়ে অস্থায়ী পর্দা বানিয়ে ব্যবহার করেন।

অন্যদিকে যমুনা ওয়ার্ডের শৌচাগারে কাঠের দরজা থাকলেও দরজায় কোনো কাঠের টুকরা ঝোলানো বা আটকানোর ব্যবস্থা নেই। দিনের বেলায় কেউ নিয়ম ভেঙে শৌচাগার ব্যবহার করলে ওয়ার্ডের রাইটার তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে ‘কেস টেবিলে’ পাঠায়, যেখানে শাস্তি হিসেবে দেওয়া হয় নির্যাতন বলে অভিযোগ রয়েছে। গত অক্টোবর মাসে কারাগার কর্তৃপক্ষ ৫-৬ জন মানসিক সমস্যায় ভোগা বন্দির দেখভালের জন্য কয়েকজন কয়েদিকে ‘সেবক’ হিসেবে নিয়োগ দেয়।

সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সত্যিই যদি কাশি-থুতু নিয়ে দুই হাজতির মধ্যে মারামারি হয়ে থাকে, তবে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা উচিত। অনেকের ধারণা, হযরত আলীর মৃত্যু হয়তো কারারক্ষীদের নির্যাতনের ফল, এবং সেটি আড়াল করার জন্যই ‘মারামারি’-র ঘটনা প্রচার করা হচ্ছে। এ বিষয়ে জানতে শুক্রবার সন্ধ্যায় জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহাকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর