জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজার মোড়ে “রুকন এন্টার প্রাইজের” উদ্যোগে শীতার্তদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়।
আজ শনিবার ০৩/০১/২৬ ইং বিকালে রুকন এন্টার প্রাইজের স্বত্বাধিকার মোঃ রুকনুজ্জামান রুকন, ৮ নং মহাদান ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য,মহাদান ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইয়াকুব আলী পাঠান, আরো উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (রিপন), ইউনিয়ন বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক হায়দার আলী মেম্বার, আল-আমিনসহ ৫নং ও ৬ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়দের মধ্যে হতদরিদ্র মোর্তজা আলী কম্বল পেয়ে অনেক খুশি হন এবং রুকনুজ্জামান রুকনে জন্য অনেক দোয়া করেন।