শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১,৯০৮ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, ১,৭১,১৯০টি শাড়ি, ১,২৬,৭৭৯টি থ্রিপিস/শার্ট পিস/চাদর/কম্বল, ১,৩৩,৩৩৮টি তৈরী পোশাক, ১,০৫,৩৭১ মিটার থান কাপড়, ৬৮,৭৬,৬১১টি কসমেটিক্স সামগ্রী, ৯৮,৭০৬টি ইমিটেশন গহনা, ২,০৭,৪৬,১৪৪ আতশবাজী, ১১,৬৫,৪৮৯ কেজি চিনি, ৩৭,৬১৮.৫ কেজি চা পাতা, ৩,০৫,৪৩৮ কেজি পিঁয়াজ, ৭০,২৯৩ কেজি রসুন, ২,৩৫,৮৪৩ কেজি জিরা, ১,৪০,২৭৪ ঘনফুট কাঠ, ১৯,৩০০ ঘনফুট পাথর, ৪,৫৫,৭৫২ কেজি কয়লা, ১৩টি কষ্টি পাথরের মূর্তি, ১,০২,৯১২ কেজি সার, ৩৪,৫৩১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪,২০১ লিটার ডিজেল/পেট্রোল/অকটেন, ৯,০১৩টি মোবাইল, ১,২৩,২৪৭টি মোবাইল ডিসপ্লে, ৪,৭৭,৬৯৪পিস চশমা, ৩৩,৪৬,৮৪৮ পিস চকলেট, ১২,২৯৪টি গরু/মহিষ এবং ১,৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন।

একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১,৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩,১০০টি সীসার গুলি, ২০.০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রাল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র।

এছাড়া গত বছর বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ১,৪৭,১৪,২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৪০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১,৩৩,৩৯৬ বোতল ফেনসিডিল, ১,৩০,৫৪৬ বোতল বিদেশী মদ, ২,৬৭৩ লিটার ৭৫ গ্রাম বাংলা মদ, ১২,৬৭৮ ক্যান বিয়ার, ২২,১৩৭ কেজি গাঁজা, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন, ৮৪ বোতল এলএসডি, ৪,২৬,৭০৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১,০৫,৭৬৫টি ইস্কাফ সিরাপ, ১,১৪,৫৮,৬৯৩টি বিভিন্ন প্রকার ঔষধ, ১,৬৪৯ বোতল এমকেডিল/কফিডিল এবং ৬,৯৪,০৮২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন।

এছাড়াও ২০২৫ সালে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশী নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭,৩৬৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর