বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসলের সুরক্ষা নিশ্চিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৃষকের স্বপ্নের ফসলের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না।

​বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী সুনামগঞ্জের শাল্লা উপজেলার কালিখোটা ও চায়ার হাওরের বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

​জেলা প্রশাসক দিনভর শাল্লা উপজেলার গুরুত্বপূর্ণ হাওরগুলোর বাঁধ পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কালিখোটা হাওর পিআইসি (PIC) নং ১১২, ১১৩, ১১৪ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লোজারের নির্মাণ কাজ।​ ছায়ার হাওর পিআইসি নং ৭৫, ৭৮, ৮১ ও ৮৯ নম্বর বাঁধের কাজ।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁধের মাটির মান, উচ্চতা এবং দুরমুজ (Compaction) যাচাই করেন। তিনি জানান, বর্তমানে ক্লোজারগুলোর কাজের অগ্রগতি সন্তোষজনক এবং গড়ে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। দিন দিন কাজের গতি আরও বাড়ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​বাঁধের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন “হাওরের মানুষের জীবন-জীবিকা এই একটিমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। যদি কেউ কাজে ফাঁকি দেয় বা অনিয়মের আশ্রয় নিয়ে বাঁধকে দুর্বল করে রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছি।”

​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভ জিৎ রায় এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) এমদাদুল হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোরো ফসল ঘরে না তোলা পর্যন্ত বাঁধের সুরক্ষায় প্রশাসন ও স্থানীয় বাস্তবায়ন কমিটিগুলো সতর্ক অবস্থানে থাকবে।


এই বিভাগের আরো খবর