বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ, ২৬) বাদ আসর রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম রাজু ভূঁইয়া।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মোঃ তসলিম। এছাড়া উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন আহমেদ,
বিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বশির উদ্দিন, ন্যাশনার পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সুমন, শিক্ষক আল আমিন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন সুপ্রীম কোর্টের এডভোকেট জাহিদ চৌধুরী, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা কাজিম উদ্দিন, শিক্ষক রবিউল আলম।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মো. তসলিম তাঁর বক্তব্যে বলেন, রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমন্ত্রিত অতিথি এডভোকেট জাহিদ তার বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ এমন উদ্যোগ নেয়ার জন্য সকলের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়াও আগামী দিনগুলোও যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই আশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া মাহফিলে ইকেআর ফাউন্ডেশন পরিচালিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, মরিপুর সিটি স্কুল এন্ড করেজ, মিরপুর ইয়লিশ ভার্সন কলেজ এবং ইন্টারন্যাশনার স্কুল অফ মিরপুর (আইএসএম) এর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি, দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মো. তসলিম।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে ইফতার ও দোয়া মাহফিলের পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা রমজানের আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা ব্যক্তি, সমাজ ও প্রাতিষ্ঠানিক জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর