বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়নের দাবিতে কর্মশালা সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

“কর্মক্ষেত্রের নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়নে: দক্ষ অ্যাডভোকেট তৈরি ও জনমত গঠন” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা আজ বনশ্রী, রামপুরা অবস্থিত নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কেন্দ্রে সমাপ্ত হয়েছে।

কর্মশালাটি আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এবং এতে সহযোগিতা করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (টিজিডব্লিউএফ), ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিডব্লিউইএবি), শিলিড, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি) এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)।
এই কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল, আইএলও কনভেনশন ১৯০ সম্পর্কে গভীর ধারণা প্রদান, দক্ষ অ্যাডভোকেট তৈরি করা যারা নীতি নির্ধারণে প্রভাব ফেলতে সক্ষম, নাগরিক সমাজ, শ্রমিক সংগঠন ও নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ জোরদার করা, নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করা, কনভেনশন ১৯০ বাস্তবায়নের জন্য কার্যকর অ্যাডভোকেসি পরিকল্পনা তৈরি করা।

সমাপনী অধিবেশনে ডঃ আফরোজা পারভীন তার সভাপতির বক্তব্যে বলেন: “নিরাপদ কর্মক্ষেত্র কোনো বিলাসিতা নয়—এটি একটি মৌলিক অধিকার। বিশেষ করে নারীদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে কনভেনশন ১৯০ এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন: “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।” ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক বলেন: “এটি শুধু শ্রমিকের বিষয় নয়, এটি মানবাধিকারের বিষয়। বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।” অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এর নির্বাহী সদস্য, কাজী দিলরুবা জেফু, এফসিএইচডি এর চেয়ারপার্সন, শাহিদা ওয়াহাব, শিলিড এর নির্বাহী সদস্য সেলিনা আক্তার, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর প্রোগ্রাম অফিসার, সেলিনা খাতুন। বক্তারা বাংলাদেশে নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার ওপর গুরুত্বারোপ করেন, যেমন— কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নির্যাতন, মানসিক চাপ ও অপমানজনক আচরণ, অনিরাপদ কর্মপরিবেশ, বেতন বৈষম্য ও বিলম্বিত বেতন ভাতা পরিশোধ, অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা না থাকা, চাকরির অনিশ্চয়তা ও জোরপূর্বক অতিরিক্ত কাজ, অনানুষ্ঠানিক খাতে আইনি সুরক্ষার অভাব, অনেক নারী শ্রমিক চাকরি হারানোর ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে পারেন না। এ বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। প্রধান দাবিসমূহ:
কনভেনশন ১৯০ দ্রুত বাস্তবায়নের পথ নকশা ঘোষণা করতে হবে, অনানুষ্ঠানিক খাতকে আইনের আওতায় আনতে হবে, কর্মক্ষেত্রে নারী শ্রমিকের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে, সরকারি আইন অনুযায়ী ডে কেয়ার স্থাপন বাধ্যতামূলক করতে হবে, হয়রানি ও নির্যাতনের ক্ষেত্রে কার্যকর অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি গঠন করতে হবে, নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। ‌প্রতিটি প্রতিষ্ঠানে জেন্ডার পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, দেশব্যাপী সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে করতে হবে।


এই বিভাগের আরো খবর