বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

পুরুষশূন্য ঘরে সশস্ত্র হানা: শাল্লায় মা-শিশুদের ওপর হামলা ও ৮ ভরি স্বর্ণ লুট

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে একটি বসতবাড়িতে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শাল্লা সরকারি কলেজ রোডে এই তান্ডব চালায় স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ। এতে নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা গুরুতর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারাবাদ গ্রামের ইকবাল হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কান্দিগাঁও গ্রামের আব্দুল মন্নান মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।

​ভুক্তভোগী মন্নান মিয়ার স্ত্রী মঞ্জু চৌধুরী কান্নায় ভেঙে পড়ে জানান, “বাসায় কোনো পুরুষ লোক ছিল না। সেই সুযোগে ইকবাল ও তার দলবল রামদা-চেনাক নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা আলমারি ভেঙে প্রায় ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এমনকি আমার ছোট ছোট বাচ্চা এবং আমাদের ওপরও তারা হামলা চালায়।”

​ভুক্তভোগী আব্দুল মন্নান জানান, তিনি উপজেলা প্রশাসন থেকে এক শতাংশ জায়গা বন্দোবস্ত পেয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইয়ারাবাদের ইকবাল হোসেন ওই জায়গার ওপর নজর দেন। মন্নানের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর ইকবাল আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

​সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। মন্নান মিয়ার দাবি, “প্রশাসনের সঙ্গে লিয়াজোঁ করে কয়েকদিন আগে থানায় বসার ব্যবস্থা করা হয়। কিন্তু শাল্লা থানার ওসি আমার বৈধ কাগজপত্র দেখতে অস্বীকৃতি জানান এবং উল্টো ইকবালকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার চাইতে সুনামগঞ্জ যাওয়ার সুযোগেই এই হামলা চালানো হয়েছে।”

​ঘটনার সময় ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে যায় বলে দাবি করেছে প্রশাসন। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, “খবর পেয়ে আমি দ্রুত পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, বিষয়টি জানার পর তিনি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন। ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

​থানার এত কাছে প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তা হীনতা কাজ করছে। ঘটনার পর অভিযুক্ত ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর