শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম

মাহফুজ জাহিদ
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান।

তাদেরকে আদর স্নেহ করতে হবে।কোনো অতিথির জন্য যেন কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় রোদের মধ্যে দাড় করিয়ে রাখা যাবে না।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্রবাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা,থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান।

শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে রাস্ট্রের নেতৃত্ব দিবে,দেশকে এগিয়ে নিবে।তাই শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে।তিনি বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সীমানা প্রাচীর সহ ভবনের আধুনিকায়নে সরকারি অনুদানের ঘোষণা দেন।একইসঙ্গে এসএসসি -২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।

অন্যান্যের মধ্যে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, গভর্নিং বডির সদস্য এড,পাভেল খান, স্কুল শাখার প্রধান শিক্ষিকা সামিয়া সহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর