বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাইফুল ইসলাম, ‎মানিকগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

‎‎মানিকগঞ্জ সদর উপজেলায় রাজিবপুর বাজারে সরকারি মূল্যের চেয়ে প্রতি লিটারের ২০ থেকে ২৫ টাকা বেশিতে ডিজেল বিক্রি ও হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন মানিকগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আজ ‎বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হিজুলী বাজার ও রাজিবপুর রাজারে এই অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়।

‎ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হিজুলী বাজারে দীর্ঘদিন জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন রিসাদ এন্টারপ্রাইজ। আজকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে অবেধভাবে ৭০ লিটার পেট্রোল এবং ব্যবসায়ীর বাড়িতে অভিযান করে আরো মজুত ৭০ লিটারসহ ১৪০ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎পরে সদর উপজেলার রাজিবপুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিলন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মোঃ মিলন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটার ডিজেল ২৫ টাকা বেশিতে বিক্রি করেছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ওই ব্যবসায়ী ৯ হাজার লিটার ডিজেল এনেছিলেন। হিসেবে অনুযায়ী ২ লাখ ২৫ হাজার টাকা অতিরিক্ত লাভ করেছেন। অভিযোগের সত্যতা পেয়ে ওই ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইনের ৩৮, ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য মুচলেকাও নেয়া হয়।

‎সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, হিজুলী বাজারের রিসাদ এন্টারপ্রাইজের মালিককে অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে এবং রাজিবপুর বাজারের মিলন এন্টারপ্রাইজের মালিককে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিজেল বিক্রিরর দায়ে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের তথ্যের সত্যতা পাওয়ার পরে তাদের বিরুদ্ধে ভোক্ত সংরক্ষণ অধকিার আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎তিনি আরও জানান, তেল ব্যবসায়ী মিলনের কাজটি অমানবিক এবং গুরুতর অন্যায়। কারণ ওই ব্যবসায়ী স্থানীয় কৃষকদের পকেট কেটেছেন। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের সরকারির বর্তমানের ১১৫ টাকা। আর তিনি কৃষকসহ অন্যান্যদের কাছে ১২০ টাকা ১৪০ টাকা লিটার বিক্রি করেছেন।


এই বিভাগের আরো খবর