কিশোরগঞ্জে কটিয়াদীতে সিপিসি-২ র্যাব -১৪ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন জন ব্যবসায়িকে আটক করেছে।
২৫ এপ্রিল রাতে কিশোরগঞ্জ জেলার উপজেলার কটিয়াদী ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের হয়।
আটক কিশোরগঞ্জ জেলার মোঃ শাহজাহান মিয়া (৩৬) মোক্তার হোসেন (২৩) (সিএনজি চালক) মোঃ রিয়ান সওদাগর (২০)
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি ও দুইটি টি মোবাইল ফোন ১৮ কেজি গাঁজাসহ তাদের আটক করে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে