বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক মো. মো. রুহোল আমিনের সঞ্চালনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহসীন আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী , ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপজেলা সংগঠক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন,সহকারী গ্রন্থাগারিক আসফাকুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক মো. রুহোল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ বলেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্রের চলমান ভ্রাম্যমাণ বইমেলায় ১৫০ টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। তিনদিন ব্যাপী মেলায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য বই প্রদর্শন ও বিক্রি চলমান থাকবে। ২৯ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও ৩০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

মেলায় প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নিজ নিজ পছন্দের বেশ কিছু বই তারা ক্রয় করেন।

 


এই বিভাগের আরো খবর