রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত

মাহফুজ জাহিদ
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই ঘোষণা দেন।

প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে ডিসিদের সরাসরি মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়ে বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে এখন থেকে জনপ্রশাসনে পদায়ন ও বদলির একমাত্র নীতি।

তিনি ডিসিদের উদ্দেশে স্পষ্ট করে বলেন যে, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কোনো বিশেষ অঞ্চল বা সুবিধাজনক পদের পেছনে না ছুটে সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের ক্ষমতার মোহ ত্যাগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জনগণের আমানত। তিনি আরও যোগ করেন যে, বিগত সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। এই সমস্যাগুলো জনগণের দুর্ভোগ না বাড়িয়ে কীভাবে সমাধান করা যায়, সেই পথ খুঁজে বের করতে ডিসিদের নির্দেশ দেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলগুলোতে বিদ্যুৎ ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে ডিসিদের নিয়মিত নজরদারি বাড়াতে হবে।

এদিন প্রথাগত প্রটোকল ভেঙে এক অনন্য নজির স্থাপন করেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে তিনি সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন। সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সংযোগ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী অধিবেশন শেষে সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে একটি ‘মেরিট-বেসড’ বা মেধাসম্পন্ন প্রশাসন গড়ে তুলতে চান। বিশেষ করে ‘জুলাই সনদ’ এবং ‘ইশতেহার’ বাস্তবায়নের ওপর তাঁর জোর দেওয়া প্রমাণ করে যে, সরকার জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


এই বিভাগের আরো খবর