সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল-সামান্য বৃষ্টিতেই আবারও অচল হয়ে পড়েছে।

আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে সড়কের দুই লেন পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় পানি নেমে না যাওয়ায় কোথাও কোথাও হাঁটুসমান জলাবদ্ধতা তৈরি হয়। এতে যানবাহনের গতি কমে গিয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এছাড়া ফ্লাইওভারের নিচে জমে থাকা বর্জ্য পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে।

স্থানীয় ব্যবসায়ী মাহফুল হাসান হান্নান বলেন, সামান্য বৃষ্টিতেই দোকানের সামনে পানি উঠে যায়। আজকের বৃষ্টিতে পুরো এলাকা ডুবে গেছে, ব্যবসা প্রায় বন্ধ ছিল।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, সকালে অফিসে যাওয়ার পথে এখানে দীর্ঘ সময় আটকে ছিলাম। পানি আর যানজট মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ।

পরিবহনচালক ইয়াসিন বলেন, পানির নিচে গর্ত বোঝা যায় না, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দা মনি আক্তার বলেন, শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কষ্ট হয়। হাঁটু পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, “আমি আসার পর আজকেই প্রথম জলাবদ্ধতা দেখেছি। এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবগত করব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল বলছে, শুধু আশ্বাসে নয়-দ্রুত বাস্তব উদ্যোগ প্রয়োজন। ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বর্ষা মৌসুম সামনে রেখে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামান্য বৃষ্টিতেই মাওনা চৌরাস্তার এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে-এমনটাই আশঙ্কা স্থানীয়দের।

 

 


এই বিভাগের আরো খবর