মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র‍্যাব)এর তিনি কর্মকর্তা।তাদেরকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে)শহরের মাসদাইর বাজার বোয়ালিয়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোঃ মাহী ও ইব্রাহিম কে সদর জেনারেল হাসপাতালে এবং এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে র‌্যাব-১১’র অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ দুপুর দেড়টার দিকে র‌্যাবের তিনজন কর্মকর্তা মাদক ব্যাবসায়ীদের ব্যাপারে তথ্য নিশ্চিত করতে আসেন। এমন সময় কয়েকজন সন্ত্রাসী হাতে রামদা, ছোড়া সহ দেশীয় অস্র নিয়ে ওই তিন কর্মকর্তার ওপর হামলা করে।একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।তখন আরও লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।সন্ত্রাসীরা বেশিরভাগই স্থানীয় মাদকব্যাবসায়ী।তাদের বিশেষ সিন্ডিকেট রয়েছে। তারা এলাকার কিশোর গ্যাং চক্র বলে চিহ্নিত।

অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজন র‌্যাব কর্মকর্তা তথ্য নিশ্চিত করতে গেলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।এতে তিন সদস্য গুরুতর আহত হন।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর এমন ধারাবাহিক হামলার ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি নিরাপত্তার ঘাটতি প্রকট হবে। বিশিষ্ট জনদের মতে,এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা সহ নানামুখী শংকা দেখা দিতে পারে।


এই বিভাগের আরো খবর