শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন মুসলিম নিধনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা মধুখালী কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের আয়োজনে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
রিজওয়ান আহম্মেদর এর পরিচালনায় ও মধুখালী শাখার যুব মজলিসের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব মজলিস এর সহ সভাপতি কবিদ বিন সাঈদ, পৌর সহ-সভাপতি রাসেল বিন সিরাজ, যুব মজলিসের প্রচার সম্পাদক পাভেল, খেলাফত মজলিস নেতা অখিল মোল্লা, জামাত নেতা ওয়ালিদ বিন সিরাজ সহ আরো অনেকে।
গত ৪ মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপি বিজয় লাভ করে। নির্বাচন পরবর্তী বিজেপির সমর্থকরা পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর লুটপাট,হামলা, অমানবিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মসজিদ,মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়, যা চলমান রয়েছে । এরই প্রতিবাদে, বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের মধুখালী শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।


এই বিভাগের আরো খবর