কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৭ মে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়েয় সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বক্তব্য রাখেন সিভিল সার্জন অভিজিৎ শর্ম্মা, পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল হক( সদর সার্কেল) বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম বৃদ্ধিকরণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের সম্প্রসারণ প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের সুব্যবস্থাপনা নিশ্চিতকরণ অসমাপ্ত মডেল মসজিদের নির্মাণকাজে গতি আনায়ন নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ কৃষিপণ্য ও সারের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।