সাতক্ষীরায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে নির্মাণকৃত দোকান ঘর ভূমিদস্যু কর্তৃক জোরপুর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার আব্দুল ওহাব সরদারের ছেলে মো: কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার পলাশপোল মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত .৫০ পয়েন্ট অর্থাৎ ১/২ শতক জমিতে দোকান ঘর নির্মাণ করিয়া দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করিয়া আসিতেছি। উক্ত জমি সি.এস, এস. এ এবং বর্তমান বিআরএস খতিয়ানেও আমাদের নামে আমরা খাজনাদি পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখলিকার আছি। কিন্তু গত ২০২৫ সাল থেকে উক্ত ১/২ শতক জমিতে সাতক্ষীরা শহরের দক্ষিন পলাশপোল এলাকার সহিদুল ইসলাম সরদারে ছেলে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলাম, কামালনগর এলাকার বাকী আমাদের ১/২ শতক জমিতে নির্মিত দোকান ঘরটি দখল করার জন্য পায়তারা করিতেছে। এরই ধারাবাহিকতায় ১ জুন ২০২৬ ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে জোরপূর্বক দখল করিবার জন্য দোকানে ঢুকে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলাম গং দোকান ভাংচুর করে লুটপাট করিতে থাকে।
আমি বাধা প্রদান করিলে আমাকেও মারধর করে এবং হুমকি দিতে বলে আমরা দোকান দখল নিয়ে নেব, দেখি তোদের কোন বাপ রক্ষা করে এভাবে আস্ফালন করিতে থাকে। ইহাতে প্রায় দোকানের মালামাল এবং নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরো বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দোকান ঘর নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে বসবাস করিতেছি, অথচ দখলবাজ, ভূমিদস্যু লুটেরা জোরপুর্বক দোকান ঘর দখল করিবার জন্য এহেন ন্যাক্কার জন হামলা চালিয়েছে। আমি আপনাদের মাধ্যমে উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, নিজের জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করিতে পারছি না, মনে হচ্ছে যেন মধ্যযুগে বসবাস করছি। উক্ত ভূমিদস্যু, দখলবাজ ও লুট বাহিনীরা এতই হিংশ্র যে, তাদের ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায় না। তারা বিভিন্ন মানুষের উপর এভাবে হামলা ও অত্যাচার চালিয়ে সমাজে ত্রাস সৃষ্টি করে।
আমি যাতে নির্বিঘেœ আমার পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করিতে পারি, এবং ভূমিদস্যু, দখলবাজ ও সন্ত্রাসীরা পুনরায় উক্ত সম্পত্তি দখল করিতে না পারে, সে ব্যাপারে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের এক ভাই মার্ডার কেসে জেল খাটছে। তারা যে কোন সময় আমার ও আমার পরিবারের ক্ষতি করিতে পারে এমন কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। এ কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাকে যেভাবে হোক জেলে ঢুকাবে এমন আস্ফালনও করে বেড়াচ্ছে। অথচ আমার পৈত্রিক সম্পত্তিতে আমি বেদখল হচ্ছি এবং হামলার শিকার হচ্ছি।
যাতে উক্ত দখলবাজ বাহিনী আমার জমি দখল করিতে না পারে এবং আমার পরিবারসহ শান্তিপূর্ণভাবে পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা বাণিজ্য করিতে পারি, তার যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্ত ক্ষেপ কামনা করছি।