সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

জাহিদ হোসেন, দিনাজপুর
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

দিনাজপুরে নিরাপদ খাদ্য আইনে সামারি ট্রায়াল পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সামারি ট্রায়াল পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ আলী। গতকাল রবিবার (২১ জুন) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই এই তিন প্রতিষ্ঠানে সামারি ট্রায়াল পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনার সময় দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কার্যক্রম চলাকালে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাবিহীন বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। সে কারণে এই জরিমানা করা হয়। এসব পণ্যের মধ্যে দই, রসমালাই, কফি, চানাচুর, মাংস, মসলা ইত্যাদি উল্লেখযোগ্য।

সামারি ট্রায়াল পরিচালনার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ আলী দিনাজপুর শহরের হাসাপাতাল মোড়ের দিলশাদ রেস্তোরা, গনেশতলা মদিনা টাওয়ারে কাচ্চি ভাই ও নিমতলা মোড়ে ভিন্ন স্বাদ এই তিন প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষিনক আদায় করা হয়।

দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা সোমবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর