রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন

১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত’

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৬:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্র্রতিবেদক:
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছিল দুদিন আগেই তাতে কাটছাট করা হয়েছে। অর্থাৎ আইএমএফ বলছে, ভারতের জন্য আগে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল এখন মনে করা হচ্ছে প্রবৃদ্ধি তার চেয়ে কম অর্জিত হবে। তবে তারপরও আইএমএফ ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে দেখছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাস মনে করছেন ভারতের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়িয়ে ভারতীয় অর্থনীতিকে ত্বরান্বিত করা যেতে পারে। এর মাধ্যমে ভারত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি তিনি কিছু পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন, যার ভিত্তিতে ভারত তার লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেন, ভারত ইমারত ও রাস্তাঘাটে বিনিয়োগ করছে, কিন্তু মানব সম্পদেও বিনিয়োগ বাড়াতে হবে। পিয়েরে-ওলিভিয়ার বলেন সব দেশের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিছু দেশের জন্য, এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন, কিন্তু ভারতের এই লক্ষ্য অর্জনের ক্ষমতা রয়েছে। তবে কোনো দেশের নাম না করে তিনি বলেন, অনেক দেশ দ্রুত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথ অতিক্রম করেছে। একইভাবে, ভারতও এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম বলে মনে হচ্ছে, তবে এর জন্য ভারতকে কাঠামোগত সংস্কার করতে হবে। আইএমএফের প্রধান এই অর্থনীতিবিদ আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি। এমন পরিস্থিতিতে ভারতের ৬.৮ শতাংশ বা ৬.১ শতাংশ হারে বৃদ্ধি একটি বড় বিষয় এবং এটিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। বর্তমান পরিবেশের দিকে তাকালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির এই গতি একটি বড় সঙ্কেত।


এই বিভাগের আরো খবর