রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন

৯ মাসে ১০০ কোটি টাকার ব্যবসা আলফা লাইফ ইন্স্যুরেন্সের

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ১০০ কোটি টাকা ব্যবসা করেছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ রোববার (১৬ই অক্টোবর) নিশ্চিত করেছেন বিমা কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল)। তিনি বলেন, সততা ও দক্ষতার কারণে ৯ মাসে ১০০ কোটি টাকার ব্যবসা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি সকল নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য। নিয়মনীতি যথাযথভাবে না মেনে আমরা কোনো ব্যবসা করব না। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে সকল আইন-কানুন ও দিক নির্দেশনা রয়েছে তা পরিপূর্ণভাবে পালন করেই পেশাদারিত্বের ভিত্তিতে কাজ চলছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইনের বাইরে একবিন্দু যাবে না, বলেন আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, বড় মুনাফার এই দিনটি উদযাপন উপলক্ষে শনিবার রাতে গুলশানের একটি কনভেনশন ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। এতে কোম্পানির ১৪শ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, কোম্পানিটি নতুন করে শুরু করলেও দ্রুত সময়ের মধ্যে ভালো সাফল্য অর্জন করেছে। যথাযথ আইন মেনে অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে এগিয়ে যেতে পারলে আগামীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ সেক্টরের রোল মডেল হতে পারে বলে। তিনি বলেন, দেশীয় ইন্স্যুরেন্স কোম্পানি ঠিকমতো কাজ না করলে তা বিদেশি বড় বিনিয়োগকারীদের কাছে চলে যেতে পারে, যা দেশের জন্য কাম্য নয়। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কারণে এ সেক্টরে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনার জন্য আইন মেনে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান (লাইফ) ও মো. নজরুল ইসলাম (নন-লাইফ) তাদের বক্তব্যে বিমা খাতের নানা দিক তুলে ধরেন। কামরুল হাসান বলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রাহকের কোনো অভিযোগ পাইনি। সাত দিনের মধ্যে মৃত্যু দাবির পেমেন্ট আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দ্রুত পরিশোধ করছে যা প্রশংসার দাবিদার। যেভাবে আইন মেনে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


এই বিভাগের আরো খবর