রংপুরের পীরগাছায় গ্রামীণ ব্যাংকের ১১টি শাখার সুবিধাভোগী সদস্যদের মাঝে ৯ লাখ ১১ হাজার ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পীরগাছা এরিয়া অফিস চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন এরিয়া ম্যানেজার সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা শাখা ম্যানেজার আব্দুল জলিল সহ তার শাখায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিগণ। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক চলতি বছর সারা দেশে প্রায় ২০ কোটি বৃক্ষরোপন করবে। এ কার্যক্রম আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে বিতরণকৃত চারা ছাড়াও প্রত্যেক সদস্যকে ১০-২০টি করে গাছের চারা নিজ উদ্যোগে রোপনের জন্য উদ্বুদ্ধ করেন ব্যাংক কর্মকর্তারা।
এরিয়া ম্যানেজার সেলিম রেজার উদ্বোধনের পর তার এরিয়া অঞ্চলের পাওটানাহাট ম্যানেজার আরিফুর রহমান, অন্নদানগর ম্যানেজার বাসুদেব, টেপামধুপুর ম্যানেজার মণিলাল, নেকমামুদ ম্যানেজার প্রদীপ কুমারের শাখাসহ বাকি শাখাগুলোতে চারা বিতরণ কার্যক্রম শুরু করেন।