শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

জলঢাকার গোলমুন্ডায় এলইডি লাইটের কারণে সন্ধ্যার পর চলাচল ঝুঁকিপূর্ণ

মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিবেদক
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৩:২০ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকা  উপজেলার গোলমুন্ডা বাজার থেকে ভাবনচুর, হলদীবাড়ি, সাইফোন বাজারে চলাচলের  একমাত্র সরু পাকা সড়কে  অটোরিকশা, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়ে  গেছে। সন্ধ্যা নামলেই এলইডি লাইটের আলোতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এই রাস্তার  চলাফেরা। ফলে অহরহ ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের যেখানে সেখানে  দাপিয়ে  বেড়াচ্ছে শত শত ব্যাটারী চালিত অটোরিকশা ও ভ্যানগাড়ি। এই সকল যানবাহনের সামনের হেডলাইট হিসেবে যত্রতত্র যুক্ত করা হয়েছে বিভিন্ন কালারের এলইডি লাইট। সন্ধ্যা নামলেই ওই লাইটের কারণে বিপরীতমুখি যানবাহনের চালক কিছুই দেখতে পারে না। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পথচারীদের অভিযোগ অন্ধকার নামলেই এলইডি লাইট-যুক্ত এ সকল অটোরিকশা ও ভ্যান-গাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহন চালকের চোখ ধাঁধিয়ে যায়। দ্রুত ধেয়ে আসা এই লাইট-যুক্ত যানবাহনের দিকে চোখ পড়লেই সামনের দিকে আর কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না। যা দুর্ঘটনার জন্য একটি বড় কারণ।

সরেজমিন দেখা যায়, প্রতিটি অটোভ্যান, অটোরিকশা, মাহিন্দ্রা, নসিমন, করিমনসহ অন্যান্য অনেক যানবাহনে এলইডি লাইটের ব্যবহার হচ্ছে হরহামেশাই। এই লাইটের আলোর কারণে দাঁড়িয়ে যায় পথচারীরা, কারণ একটু সতর্ক না হলেই ঘটতে পারে দুর্ঘটনা। একটা সময় ছিল যখন সন্ধ্যার পরে ভ্যান-রিকশা চালানোর জন্য ভ্যানের বডির নিচে অবশ্যই হারিকেন বা সামনে কৌটার ভিতর ল্যাম্প জ্বালিয়ে চলাচলের কঠিন নির্দেশ মানতেন চালকরা। আজ আর সেটা দেখা যায় না। মাহিন্দ্রা ট্রাক্টর  চালকদের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও অটোরিকশায় বিভিন্ন কালারের এলইডি লাইট ব্যবহারের কারনে রাতে চিকন পাকা করণ রাস্তায় দূর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা এখনই প্রশাসনের নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মতে, এলইডি লাইটের এই আলো সরাসরি চোখে লাগলে মানুষের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দীর্ঘদিন এভাবে আলো চোখে লাগতে থাকলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে।

স্থানীয় পথচারী  আমিনুর রহমান সহ আরো অনেকে জানান, রাতে এলইডি লাইটের আলো চোখে পড়লে সব কিছু ঝাপসা দেখা যায়। চোখের ক্ষতি ও দুর্ঘটনা রোধে অনতি বিলম্বে এলইডি লাইট যুক্ত যানবাহনগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী হয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর