গাইবান্ধায় জাহাঙ্গীরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। রবিবার সকালে এলাকাবাসির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল তালুকজামিরা বাজার থেকে বের হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সড়কের আমতলী নামক এলাকায় প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় তারা জাহাঙ্গীরের হত্যাকারী মতিয়ার ফকির, সিদ্দিক, লিটন, নালো, গ্যান্দেলা, ইকবাল ও গোলজারসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবী জানান। সেই সাথে তারা অভিযোগ করেন হত্যা প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামী ধরতে পারেনি । পরে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।
গত (১৪ আগস্ট) জেলার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জাহাঙ্গীর মিয়া (৩৫) কে পিটিয়ে হত্যার করেন মতিয়ার ফকির ও তার লোকজনেরা ।