শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

মিঠাপুকুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সেনাসদস্য আটক, অতঃপর থানায় ধর্ষনের অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫১ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুরে সদ্য সেনাবাহিনীর চাকরিতে যোগদান করা এক সৈনিক তার কলেজ পড়ুয়া বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে দেখা করতে গিয়ে প্রেমিকার বাড়ির লোকজনের হাতে আটক হয়েছেন। কলেজ ছাত্রীর দাবি, ঐ সেনাসদস্য সহ একই কলেজে পড়ার সময় তাদের বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়। এরপর ওই সেনাসদস্য তাকে বিয়ের প্রলোভণে বিভিন্ন সময়ে ধর্ষন করেন।

ঐ কলেজ ছাত্রী এবং তার পরিবার জানান, মিঠাপুকুর উপজেলার ১৩ নং শাল্টি-গোপালপুর ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া (২১) মেয়ের সঙ্গে একই ইউনিয়নের মোঃ শাওন মিয়ার (২২) একই কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শাওনের সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হলেও তাদের নিয়মিত যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক চলমান ছিলো।

সৈনিক পদে চাকরিতে যোগদান করার পরেও শাওন ছুটিতে আসলে ঐ ছাত্রীকে বিয়ের প্রলোভণে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষন করতেন বলে ঐ ছাত্রী জানান।

সোমবার (৪-সেপ্টেম্বর) রাত্রি আনুমানিক ১২.৩০ মিনিটে সেনাসদস্য শাওন, তার প্রেমিকার সঙ্গে দেখা করতে মোটরসাইকেল যোগে ঐ ছাত্রীর বাড়িতে যান, এবং তার সঙ্গে থাকা দূরসম্পর্কের চাচাকে বাহিরে পাহারা রেখে ঐ ছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করেন। এরপর ঐ ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন। বিষয়টি ঐ ছাত্রীর পরিবার বুঝতে পেরে ঘরে গিয়ে অভিযুক্ত সেনাসদস্যকে আটক করে তার পরিবারকে খবর দেয়।

৪ সেপ্টেম্বর (সোমবার) রাত থেকে শুরু করে মঙ্গলবার (৫-সেপ্টেম্বর) দুপুর ২ টা পর্যন্ত বিয়ের জন্য সেনাসদস্যকে জোরাজোরি করলেও ঐ ছাত্রীকে বিয়ে করার অস্বীকৃতি জানান সেনাসদস্য শাওন। পরে ঐ কলেজ ছাত্রী মিঠাপুকুর থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ অবরুদ্ধ অবস্থা থেকে সেনাসদস্য শাওন এবং তার চাচাকে উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা অবধি পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিয়ের জন্য শেষমেষ উভয় পরিবার রাজি হলেও ঐ ছাত্রী থানায় একটি ধর্ষনের অভিযোগ দেওয়ায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।

তবে অভিযুক্ত সেনাসদস্য শাওনের দাবি, ঐ ছাত্রী তার বান্ধবী। শুক্রবার (১ সেপ্টেম্বর) সাভার সেনানিবাস থেকে তিনি ছুটিতে এসেছেন। গতকাল রাতে টাকা হাওলাত সংক্রান্ত বিষয়ে তাদের বাড়িতে গিয়েছিলেন। তার চাকরির প্রলোভণে পড়ে তাকে ফাঁসিয়েছে ঐ ছাত্রী এবং তার পরিবার।


এই বিভাগের আরো খবর