শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম বাবুল, কাপ্তাই ( রাঙামাটি)
বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে এদিন সকাল ১০ টায় একটি র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন।

কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্প কলা একাডেমির সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা:এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই বিএফডিসির মার্কেটিং অফিসার মো: মুকিত বিন নূর হাসান,বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী, মৎস্যজীবি সনজিত তনচংগ্যা ও কৃষি ও মৎস উদ্যোক্তা বিজয় মারমা। উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী সনজিত তনচংগ্যা, অংসা মারমা এবং সুইটি চৌধুরীকে সনদপত্র ও নগদ সম্মানি তুলে দেওয়া হয়।

সবশেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের সহযোগিতায় মৎস্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।


এই বিভাগের আরো খবর