কিশোরগঞ্জে র্যাব-১৪ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লক্ষ টকা জরিমানা আদায় করেছেন। ২৩ আগস্ট শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার সদর কটিয়াদী ও ভৈরব থানা এলাকায় নিরাপদ খাদ্য আইন ২০১৩” এর ৩৯ ধারা মোতাবেক প্রতিটি প্রতিষ্টানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
৫ প্রতিষ্ঠানটি হলো সদর কিশোরগঞ্জ চৌদ্দশত বোর্ড বাজার পশ্চিম পাড়া সাদিয়া ফুড প্রোডাক্টস, কটিয়াদী কলেজ রোড মাহি ফুড প্রোডাক্টস, কদিয়াদী মহিলা কলেজ রোড সুমন বেকারি কিশোরগঞ্জ ভৈরব আল আজিজিয়া হোটেল এন্ড সুইটমিটনকিশোরগঞ্জ ভৈরব মোঃ লিটন মিয়া ষ্টোর।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কেয়াড্রন লীডার মেঃ আশরাফুল কবির এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের।