কিশোরগঞ্জ র্যাব অভিযান চালিয়ে বাজিতপুর থনার গণধর্ষণ মামলার অন্যতম আসামি মোঃ হান্নান মিয়া (৩০)কে আটক
৬ এপ্রিল রাতে এপ্রিল ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১ সদর কোম্পানী নারায়ণগঞ্জ এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এজাহারের বিবরণে জানা যায় যে ভিকটিম গত ২৮ মার্চ বাজিতপুর যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা করেন। সিএনজি চালকের পূর্ব পরিচিতম আসামি মোঃ হান্নান মিয়া(৩০) আসামিরা পথিমধ্যে সিএনজিতে উঠেন। সিএনজি চালক ও ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা পরিচিত নির্জন এলাকায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ঘটনাস্থলে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে ব্যবহৃত মোবাইল ফোনসহ নগদ ৫০০০টাকা নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষকদের গ্রেফতারে তৎপর হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানান,র্যাব-১১ সদর কোম্পানী নারায়ণগঞ্জ এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।