শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন ওয়ার্ল্ড গেমস-২০২৫ র‌্যাংকিং ৮ম এ

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা সদরের ক্রীড়াবিদ মেঃ আরিফুর রহমান সুমন আবারো কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মো: আরিফুর রহমান এবং মো: শাওন মন্ডল আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫ এর কোয়ালিফাই র‌্যাংকিং এ ৮ম স্থানে রয়েছে।

আগামী ওয়ার্ল্ড গেমস-২০২৫ চীনে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে র‌্যাংকিং এ সেরা দশ ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশের জন্য খুশির খবর বাংলাদেশী দুই ক্রীড়াবিদ মো: শাওন মন্ডল ও মোঃ আরিফুর রহমান দো ওপেন বিভাগে ১১০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং এ ৮ম স্থানে অবস্থান করছেন। উল্লেখ্য যে মোঃ আরিফুর রহমান ২০২২ এর বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ন পদক বিজয়ী এবং মোঃ শাওন মন্ডল ২০২৩ এর বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় তাম্র পদক বিজয়ী।

আরিফুর রহমান সুমন ও শাওন জুটি আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় দো ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ১১০ পয়েন্ট অর্জনে সক্ষম হন। আগামী ২২শে অক্টোবর, ২০২৪ থেকে ৪ঠা নভেম্বর, ২০২৪ পর্যন্ত গ্রীসের হেরাক্লিয়নে এবারের “বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের শাওন, আরিফুর জুটি স্বর্ণ জয়ের মাধ্যমে আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫ এ কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন। আরিফুর রহমান সুমন এ কৃতিত্ব অর্জন করায় গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মন্ডল গাজী সহ কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং কুড়িগ্রাম জেলার ক্রীড়া অঙ্গনের সকলেই ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমনকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। তার এ সাফল্যে কুড়িগ্রাম জেলাবাসী গর্বিত।

আরিফুর রহমান সুমন সম্প্রতি বাংলাদেশের পক্ষে ২০২২ এর ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণপদ অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভূষিত হন। ২০২৩ এ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিস চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ২০২৩ এর নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণপদক অর্জন করে বর্তমানে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ টেনের অষ্টম অবস্থানে রয়েছেন।


এই বিভাগের আরো খবর