রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার

চিটাগাং চেম্বারে জাপান মিতসুবিশি ও জেটরো প্রতিনিধি দলের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক :
বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:০২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বানিজ্য ডেস্ক : জাপানের মিতসুবিশি গ্রুপ ও জেটরো বাণিজ্য প্রতিনিধিদলের সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে চিটাগাং চেম্বার জানায়, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে মত বিনিময় সভায় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, জাপানের মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশন’র ওভারসীস প্ল্যানিং এন্ড এডমিন ডিপার্টমেন্টের ইউসু কে ইজুমি, টোকিও মেরিন এন্ড নিশিদো ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানির ম্যারিকো উমেহারা, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ’র ইনভেস্টর রিলেশন্স ডিপার্টমেন্টের কোটারো সুগানুমা, মিতসুবিশি মোটরস’র গ্লোবাল মার্কেটিং ডিপার্টমেন্টের রাইও নাগামাতসু, মিতসুবিশি কর্পোরেশন’র গ্লোবাল রিসার্চ ডিপার্টমেন্টের কাজুহিকো ইজুকা, লিয়াজো অফিসার কেইসুকি ইয়ামাদা এবং ঢাকা থেকে জেটরোর কাজুনরি ইয়ামাদা এবং ইশরাত জাহান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের ১৮টি সেক্টরের ৩০ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দিনে প্রতিনিধিদল কবির শিপ রিস্লাইক্লিং লি. এবং সিসিসিআই জাপান ডেস্ক পরিদর্শন করেন। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)। ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে অটোমোবাইল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।জাপানের প্রতিনিধিদল চট্টগ্রামের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এ জন্য বাংলাদেশ সরকারকে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ও নীতিমালা আরো সহজীকরণ করার আহবান জানান তারা।
ঢাকা প্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর