বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবনে চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা যেন পরিণত হয়েছে উত্তপ্ত চুলায়। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী এই জনপদের ওপর দিয়ে গত কয়েকদিন ধরে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সূর্যের তেজ আর ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠেছে মানুষের জনজীবন।

কৃষক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পড়েছে চরম দুর্ভোগে। মধ্যদুপুরের পর থেকেই রাস্তা-ঘাট হয়ে পড়ছে প্রায় জনশূন্য। ছায়া আর পানির খোঁজে মানুষ ছুটছে এক জায়গা থেকে আরেক জায়গায়।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা মাত্র ২৮ শতাংশ। এর আগে গত ১৮ এপ্রিলও জেলার তাপমাত্রা পৌঁছেছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, “জেলার ওপর দিয়ে এখন মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়ার আশঙ্কা রয়েছে।” তিনি আরও বলেন, “২৭ ও ২৮ এপ্রিল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কিছুটা কমে স্বাভাবিক হতে পারে।”

তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি, সতর্কতা জারি

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রচুর পানি পান, ফলমূল খাওয়া এবং ঘন ঘন শরবত বা পানীয় পান করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে পরিবারের সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে।

বাজারে চাহিদা বেড়েছে ঠান্ডা খাবার ও পানীয়র

তীব্র গরমে ডাব, লেবু-শরবত, তালের রসসহ ঠান্ডা পানীয়র চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড়ে শরবত বিক্রি করছেন মোতালেব নামের এক ভ্রাম্যমাণ বিক্রেতা। তিনি জানান, “গরম যত বাড়ছে, শরবতের বিক্রিও তত বেড়েছে। তবে রাস্তায় মানুষের চলাচল খুবই কম, দুপুরের পর দোকান সামনে কেউই থাকছে না।”

একই কথা জানান ইজিবাইক চালক আলম হোসেন। “এই কয়দিন খুব গরম পড়তেছে। যাত্রী কমে গেছে অনেক। দুপুরের পর রাস্তায় মানুষই থাকে না,” বলছিলেন তিনি।

ডাব বিক্রেতা আকাশ বলেন, “ডাবের চাহিদা এখন তুঙ্গে। কিন্তু পাইকারি বাজারেই দাম বেশি, একেকটা ডাব কিনতে হচ্ছে ১০০ টাকার উপরে। বিক্রি করছি ১২০ থেকে ১৫০ টাকায়। তবুও চাহিদা আছে, কারণ এই গরমে মানুষ কিছু ঠান্ডা খুঁজেই।”

চুয়াডাঙ্গার তীব্র গরম পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে প্রয়োজন সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পর্যাপ্ত পানি ও বিশ্রাম। আবহাওয়ার পরিবর্তনের অপেক্ষায় এই জেলার মানুষ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর