শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

ফেনীতে মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় বিএনপি-জামায়াত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

ফেনীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান দিনরাত পাহারা দিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে হাতে লাঠি ও টর্চলাইট এবং মুখে বাঁশি বাজিয়ে রাতভর পাহারা দিচ্ছেন তারা। এতে করে হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি বিরাজ করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুথানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা শহর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলে। এতে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শান্তি সম্প্রীতি রক্ষায় সভা করে স্থানীয় নেতাকর্মীদেরকে দিয়ে হিন্দুসহ জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় কমিটি করে দিয়েছি। যেন কোনো দুষ্কৃতিকারী জনগণের জানমালের ক্ষতি করতে না পারে।

জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম বলেন, আমাদের সকল জনশক্তিকে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারায় রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের আশ্বস্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবো। তিনি নিজেও ফেনী শহরে পাহারায় রয়েছেন বলে জানান।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন জানান, গত কয়েকদিন ধরে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদে থাকতে আশ্বস্ত করছেন। একইসঙ্গে তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছেন। এতে হিন্দুদের মধ্যে ভীতি দূর হয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলার কোথাও হিন্দুদের কোন বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে কোন ধরনের হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ফেনীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইতোমধ্যে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে অনুযায়ী সকলে মিলে আমরা কাজ করছি বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর