বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তার মনোনয়নের বিরুদ্ধে করা একটি আপিল আবেদন শুনানি শেষে খারিজ করে দেয় কমিশন। এর ফলে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জীবা আমিনা খানের বিরুদ্ধে মূলত ‘দ্বৈত নাগরিকত্ব’ এবং ‘সম্পদ গোপনের’ অভিযোগ উত্থাপন করা হয়েছিল। তবে উভয় পক্ষের যুক্তি খণ্ডন শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে বহাল রাখে।

শুনানিতে আপিলকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হারুনর রশীদ দাবি করেন যে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জীবা আমিনা খানের ব্রিটিশ নাগরিকত্ব বহাল ছিল। তিনি যুক্তি দেখান, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া কেবল আবেদন করলেই সম্পন্ন হয় না।

শুনানি শেষে সাংবাদিকদের ব্যারিস্টার হারুনর রশীদ বলেন, ‘জীবা আমিনা খান ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন এবং হলফনামায় উল্লেখ করেন যে, তিনি একই দিনে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে কার্যকর হয় না। কোনো ব্যক্তি নাগরিকত্ব ত্যাগের আবেদন করলেই তা কার্যকর হয় না; বরং যুক্তরাজ্যের হোম অফিসে তা নিবন্ধিত হওয়ার পরই তা কার্যকর হয়। এছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্বের নাগরিকত্ব বহাল থাকে।’

তিনি আরও যোগ করেন যে, এই বিষয়গুলো কমিশনকে বিস্তারিত জানানো হলেও আপিলটি খারিজ করা হয়েছে।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব বহাল থাকলে সেই ব্যাক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণেই ইসির আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন ।


এই বিভাগের আরো খবর