মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

বিরোধপূর্ণ বিষয়ে মুমিনের যা করণীয়

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : ইসলামের মূল উদ্দেশ্য হলো, রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ। কখনো কখনো কোনো ইবাদতে একাধিক সহিহ সুন্নাহর পদ্ধতি পাওয়া যায়, যাকে বলা হয় ইখতিলাফে তানাওউ অর্থাৎ বৈধ বিকল্পভিত্তিক ভিন্নতা, যা বিরোধ নয়, বরং শরিয়তের প্রশস্ততা। তবে পূর্বসূরি মুসলিম মনীষীরা আমাদের শিখিয়েছেন, যে এলাকায় বা যে মসজিদে যে পদ্ধতি প্রচলিত, সেখানে তা-ই বহাল রাখা উচিত। ভিন্ন সুন্নাহ প্রচার করে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করা বা ফিতনা সৃষ্টি করা অনুচিত।

ইমাম ইবনে আব্দিল বার (রহ.) বলেন, ইমাম মালেকের বর্ণনার ভিত্তিতে মদিনায় রাফয়ে ইয়াদাইন কেবল নামাজের শুরুতে করা হতো এবং সেখানকার উলামায়ে কিরাম প্রচলিত পদ্ধতির বিরোধিতা করতেন না। (আল-ইসতিযকার : ৪/১০১)

শায়খ বিন বাজ (রহ.) বলেন, যদি কোনো মুস্তাহাব আমল (যেমন—রাফয়ে ইয়াদাইন বা জোরে আমিন) দ্বারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তবে তা ছেড়ে দেয়াই উত্তম। রাসুল (সা.)-ও কাবা শরিফকে ইবরাহিম (আ.)-এর ভিত্তির ওপর নির্মাণ করেননি, কারণ তাতে কুরাইশের নব-মুসলিমদের মনে বিভ্রান্তির আশঙ্কা ছিল। (মাজমূউল ফাতাওয়া : ২৯/২৭৫-৩৭৪)

এ থেকেই শিক্ষা পাওয়া যায়, শরিয়তসম্মত হলেও যদি কোনো আমল ফিতনার কারণ হয়, তবে তা গোপন রাখা বা না করা শ্রেয়।

ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘এক এলাকায় এমন একটি মত প্রচলিত, যা শরিয়তসম্মত এবং অন্য একটি মতও শরিয়তসম্মত; তবে যদি ভিন্ন মতটি চর্চা করা ফিতনার কারণ হয়, তাহলে ওই মত প্রকাশ না করাই উত্তম।’ (আল-ফাতাওয়া আল-কুবরা : ২/৪৭) বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও সমাধান

ইখতিলাফি সুন্নাহর চর্চা নিয়ে বর্তমান সমাজে যে উত্তেজনা, বিভাজন ও অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে, তা দ্বিন ও উম্মাহ উভয়ের জন্য ক্ষতিকর। এই বাস্তবতায় কিছু বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা জরুরি, যা আমাদের মধ্যকার ঐক্যকে সুদৃঢ় করবে এবং সুন্নাহর সঠিক মর্যাদা প্রতিষ্ঠা করবে।

১. ফিকহি বহুমতের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা

বর্তমান বিভ্রান্তির অন্যতম প্রধান কারণ হলো খণ্ডিত জ্ঞান।

তাই মুসলিমদের উচিত ইলমে দ্বিন অর্জন করা, বিশেষ করে চার মাজহাবের ইজতিহাদ ও ইখতিলাফের মূলনীতি বোঝা। কোরআন বলছে, ‘তোমরা যদি না জানো, তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।’ (সুরা : আন-নাহল, আয়াত : ৪৩)
ইলম ছাড়া দাওয়াত শুধু নয়, বরং নিজের আমলও বিপদের মুখে পড়ে।

২. সুন্নাহর দাওয়াতে হিকমত ও বাস্তবতা বিবেচনা

সুন্নাহর আমল প্রচার করতে গেলে সংশ্লিষ্ট মসজিদ, সমাজ ও লোকদের মানসিকতা বুঝে ধীরে ধীরে, সৌন্দর্যের সঙ্গে তুলে ধরাই হলো সুন্নাহর প্রকৃত দাওয়াত। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দাও।’ (সুরা : নাহল, আয়াত : ১২৫) উগ্রতা, বিতর্ক ও হঠকারিতার মাধ্যমে নয়, বরং কোমলতা ও ধৈর্য দিয়েই মানুষকে সুন্নাহর দিকে টানতে হবে।

৩. ভিন্ন মত ও মাজহাব চর্চাকারীদের সম্মান বজায় রাখা

যিনি সহিহ হাদিস অনুসারে ভিন্ন কোনো সুন্নাহ পালন করছেন, তাঁকে কটাক্ষ নয়, বরং শ্রদ্ধা করাই হচ্ছে ইখলাস ও উম্মাহর ঐক্যের বহিঃপ্রকাশ। হাদিসে এসেছে, ‘এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে একা ফেলে দেয় না।’ (সহিহ বুখারি : ২৪৪২)

এই ভ্রাতৃত্ববোধ সমাজে সুন্নাহভিত্তিক ভিন্নতাকে শান্তিপূর্ণ সহাবস্থানে পরিণত করতে পারে।

৪. ইমাম ও আলেমদের দায়িত্বশীল ভূমিকা

মসজিদের ইমাম ও স্থানীয় আলেমদের উচিত কোনো ভিন্ন সুন্নাহর প্রচারে ফিতনার আশঙ্কা থাকলে তা সম্মিলিত পরামর্শে, ধৈর্যের সঙ্গে সামলানো। প্রয়োজনে কৌশলে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেয়া, যাতে জামাতের ঐক্য বিনষ্ট না হয়।

৫. মিডিয়া ও দাওয়াতি প্ল্যাটফরমে সংযম

সোশ্যাল মিডিয়ায় কিছু ভাই ‘সুন্নাহ প্রচার’-এর নামে বিদ্বেষমূলক ভিডিও, ফতোয়া ও তির্যক ভাষায় মন্তব্য ছড়ান, যা নবী (সা.)-এর নম্রতা ও দাওয়াতি পদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী। দায়বদ্ধ ও শরিয়তসম্মত দাওয়াতের পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।

৬. সামগ্রিকভাবে উম্মাহর ঐক্যকে অগ্রাধিকার দেয়া

ফরজ ও ওয়াজিব ইবাদতের তুলনায় সুন্নাহর এমন ইখতিলাফি বিষয়গুলোতে উম্মাহর ঐক্যকে প্রাধান্য দেয়ার নীতিই ছিল সাহাবাদের। ইবনে তাইমিয়াহ (রহ.) বলেন, ‘ঐক্য ও সংহতি, বিভাজন ও মতবিরোধের চেয়ে উত্তম।’ (মাজমূউল ফাতওয়া : ২২/৪০৭)

পরিশেষে আমরা যদি সত্যিই সুন্নাহর অনুসারী হতে চাই, তবে রাসুলুল্লাহ (সা.)-এর সেই চরিত্র ও হিকমতের অনুসরণ করতে হবে, যার মাধ্যমে উম্মাহ ঐক্যবদ্ধ হয়, বিভক্ত নয়।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর