ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : করোনার প্রকোপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে সুখবর মিলেছে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। গেল জুলাই মাসে তাদের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।কাস্টম হাউস সূত্র জানায়, গতকাল শেষ হওয়া জুলাই মাসে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৮২ কোটি টাকা। ফলে আহরিত রাজস্বের বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের (২০২২-২৩) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ২০৬ কোটি টাকা।
ঢাকা প্রতিদিন/এসএ