বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহ গ্রামের কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই আশপাশের আট গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের নিকটবর্তী কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষকেরা তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাঁকোর সংকীর্ণতা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক সময় মালামাল বহন করা সম্ভব হয় না। ফলে তারা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। নদীর অপর প্রান্তের খোকশা হাট, লক্ষ্মীকোলা, পাইকোড়া, ডুমড়াই, লক্ষ্মীপুর, প্রসাদপাড়া, ভূয়াগাঁতী ও সড়াইদহ এলাকার কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর এপার-ওপার এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাঙা, নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে গেলে এবং সাঁকো পিচ্ছিল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। একইভাবে অসুস্থ রোগী ও বয়স্কদের উপজেলা সদরে চিকিৎসার জন্য নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা রুবিয়া খাতুন ও আল-আমিন বলেন, কামারবাড়ির করতোয়া নদীর ওপর একটি ব্রিজ না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। প্রবীণ বাসিন্দা আবুল হাসেম শেখ বলেন, অনেক বছর ধরে আমরা এই কষ্ট সহ্য করছি। একটি ব্রিজ হলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে।
রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে সেখানে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি জানান।
এলাকাবাসীর দাবি, সড়াইদহ-কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে আটটি গ্রামের হাজারো মানুষের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সামগ্রিক জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।


এই বিভাগের আরো খবর