শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের অগ্রাধিকার দাবি: গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

লিখন রাজ, রুপগঞ্জ 
রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

রূপগঞ্জের সন্তানদের জন্য রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসায়ের সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন। শনিবার (০১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা এলাকায় রয়েলমুন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, রূপগঞ্জ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পসমৃদ্ধ উপজেলা। এখানে গার্মেন্টস, ভারী ও হালকা শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হলেও স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, “আমরা ২০১৭ সাল থেকে ‘বেকারমুক্ত রূপগঞ্জ’ গঠনের লক্ষ্যে কাজ করে আসছি। আমাদের দাবি খুব স্পষ্ট—রূপগঞ্জের সন্তানদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসায়ের সুযোগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাজী অমিত হাসান (কো-অর্ডিনেটর, ভুলতা ইউনিয়ন), সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান ও রিদীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য শিল্প-প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও স্থায়ী চাকরির ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও ব্যবসায়িক অংশীদারত্ব নিশ্চিত করলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তারা আরও জানান, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট শিল্প মালিক, প্রশাসন ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে রূপগঞ্জের শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর