শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

লোহাগড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন কারীদের কাছে তথ্য সরবরাহ, যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড; এক্সক্যাভেটর জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।

এ সময় ১টি এক্সক্যাভেটর জব্দের পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলন কারীদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

২ মার্চ (সোমবার) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার সময় ১টি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ছাড়াও মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।


এই বিভাগের আরো খবর