মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

শ্রীপুরে গরু চুরি: ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার, গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে গরু চুরির মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যে চোরাই দুইটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। দ্রুত অভিযান চালিয়ে গরু উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে।
শ্রীপুর থানার মামলা নং-৪৮, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে এ মামলা রুজু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার এক কৃষক প্রতিদিনের মতো তার দুইটি গরু গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত সাড়ে ৯টার দিকে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে দেখেন গোয়ালের দরজা খোলা এবং ভেতরে গরু নেই। তিনি ডাকচিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও আশপাশের প্রতিবেশীরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলো আর পাননি। পরে কৃষক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু হয়।
মামলা রুজুর পরপরই গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান শুরু করে। রাতভর টহল ও গোয়েন্দা তৎপরতা চালানো হয়।
অবশেষে ২৪ সেপ্টেম্বর ভোর চারটার দিকে শ্রীপুর থানার আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাই গরু দুটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো—
১. জাহিদ আহমেদ রিজভী (১৯)
২. আপন মিয়া (৪০)
৩. স্বাধীন মোল্লা (১৫)
৪. মো. সোহাগ (২০)
৫. সাইফুল ইসলাম (৪৫)
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মামলা রুজুর তিন ঘণ্টার মধ্যেই আমরা চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। গরু চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গরু বাদীর কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, গরু চুরি বা যেকোনো চুরির ঘটনায় শ্রীপুর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণকে আশ্বস্ত করতে চাই-অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা বলেন, দ্রুত সময়ে গরু উদ্ধারের মাধ্যমে পুলিশ প্রমাণ করেছে যে তারা জনস্বার্থে আন্তরিকভাবে কাজ করছে।


এই বিভাগের আরো খবর