শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

আনোয়ারায় প্রধান শিক্ষকের পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার, ১১ মে, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া টি.এম.সি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চন্দন মহাজনকে পুনর্বহাল করার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

আজ রোববার (১১ মে) সকাল ১০টার দিকে পূর্ব বরৈয়া এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী। বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দন মহাজন একজন ইসলামবিদ্বেষী ও নৈতিকতা বিবর্জিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের দাঁড়ি, টুপি, হিজাব, বোরকা নিয়ে কটূক্তি, অতিরিক্ত ফি আদায়, বিশেষ ক্লাসের নামে টাকা গ্রহণ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং অবৈধ এডহক কমিটি গঠনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এইসব অভিযোগ স্বীকার করে তিনি গত ৮ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। এরপরও চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাকে পুনরায় প্রধান শিক্ষক পদে বহাল করার আদেশ দেয়, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এক অভিভাবক প্রতিনিধি বলেন, “আমরা চাই বিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকুক। যিনি স্বেচ্ছায় দুর্নীতির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন, তাঁকে পুনর্বহাল করা মানে বিদ্যালয়ের ভবিষ্যৎ ধ্বংস করা।”

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “এমন একজন শিক্ষক, যিনি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছেন ও বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন, তার কাছে কীভাবে আমরা নৈতিক শিক্ষা নেবো?” তারা অনতিবিলম্বে চন্দন মহাজনের পুনর্বহাল আদেশ বাতিল করে নতুন প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান। অন্যথায় তারা ক্লাস বর্জনসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এসময় বিক্ষোভকারীরা “অনিয়মের শিক্ষকের জায়গা বিদ্যালয়ে নয়”, “পুনর্বহাল আদেশ মানি না” প্রভৃতি স্লোগান দেন। বিক্ষোভে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, মো. সেলিম, সাইফুদ্দিন, মাহবুব উদ্দিন, এস.এম. রাকিব, কামাল সিকদার, পারভেজ, গিয়াস সিকদার, ইমরান, তুষার, মোস্তফা, শাকিল, রোমেন, জহির, মোরশেদ, উসমান, আলী হোসেন, ইসমাইল সিকদার, হৃদয়সহ শতাধিক মানুষ অংশ নেন।


এই বিভাগের আরো খবর