রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার

কৃষি ও মৎস্যখাতে সহযোগিতা বাড়াতে এফবিসিসিআই ও ইউএসডিএ সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক :
রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৭:২১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সাথে সমঝোতা স্মারক সই করেছে। রোববার এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন ও ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মিশেল জে. পার সমঝোতা স্মারকে সই করেন। এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাতপণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক মানের অভাবে সেখানে মূলধারার বাজার ধরা সম্ভব হচ্ছেনা। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিটিএফ প্রকল্প এবং এফবিসিসিআইয়ের মধ্যে নিয়মিত সহযোগিতার বিকাশ ঘটবে যা বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ, রপ্তানি ও আমদানিকৃত খাদ্য সামগ্রীর নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করা এবং কৃষি বাণিজ্যের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করায় কার্যকর ভূমিকা রাখবে।তিনি বলেন, কম দামে দেশে ও বিদেশে কৃষি খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি উৎপাদন আরো বাড়াতে হবে।

ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্প পরিচালক মিশেল জে. পার বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে কৃষিভিক্তিক তথ্য আদান প্রদানের সুযোগ বাড়বে যা আন্তর্জাতিক মূলধারার বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে।ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ভিকটোরিয়া বেকার বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে ইউএসডিএ’র অর্থায়নে পরিচালিত বিটিএফ প্রকল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এ সহযোগিতা বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ মো. খালিদ হাসান, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ড. মো. শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর