শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোমনাথ সাহা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সংসদ সদস্য পদে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সোমবার বিকালে পৌর শহরের ধানমহালস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন সোমনাথ সাহা।

ওই মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের একটি অংশ সোমনাথ সাহাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করার পক্ষে মত দেন। পরে সোমনাথ সাহার সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সোমনাথ সাহা বলেন, আমরা কখনো বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশের বাইরে কোনদিন কোন নির্বাচন করিনি। যেহেতেু জননেত্রী শেখ হাসিনা বলেছেন কেউ যেন নির্বাচিত হয়ে না আসে। পাশাপাশি যদি জনমত যাচাইয়ের যদি কারো ইচ্ছা থাকে তাহলে যে কেউ প্রার্থী হতে পারবে। তাই দলের-নেতা-কর্মীদের মতামত নিয়েই প্রার্থী হয়েছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা আওয়ামী মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি প্রমুখ।

এর আগে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। গতকাল রোববার ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট নিলুফার আনজুম পপি।

এদিকে সোমবার সহকারি রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমনাথ সাহার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমনাথ সাহার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাসুদ মিয়া রতন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফৌজিয়া নাজনীন মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে বলেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমবার পর্যন্ত সোমনাথ সাহা ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এই বিভাগের আরো খবর