রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চিটাগাং চেম্বারের সঙ্গে যুক্তরাজ্যের পোর্টস মাউথ বিজনেস এসো’র স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের মধ্যে আজ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িদের সহযোগিতার লক্ষ্যে একসাথে কাজ করার উদ্দেশ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান রাজা আলী, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ। এছাড়া পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যানের উপদেষ্টা শাহ এফ আতাহার, চেম্বার পরিচালকবৃন্দ মো. শাহরিয়ার জাহান, হাসনাত মো. আবু ওবাইদা, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক পরিচালক মাহফুজুল হক।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে অবস্থিত। এ বন্দর দিয়ে পরিচালিত হয় দেশের ৯০ শতাংশের অধিক আমদানি-রপ্তানি কার্যক্রম। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর। ওয়ান টাউন টু সিটি গড়ে তোলা হচ্ছে কর্ণফুলী টানেলকে ঘিরে। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের ব্যবসায়িদের চট্টগ্রাম বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাথে চিটাগাং চেম্বারের এই সমঝোতা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি।

পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান রাজা আলী বলেন, বন্দর সুবিধার কারণে দুই অঞ্চলের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ি সম্প্রদায়ের মধ্যে একটি ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠবে। পোর্টস মাউথে উন্মুক্ত বন্দর ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর